মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

আফগানিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ৪

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৫ মার্চ ২০১৯ সোমবার

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে ‘কৃষক দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জোড়া বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

 

শনিবার (২৩ মার্চ) প্রদেশের রাজধানী লস্কর গাহ এর একটি স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে এ হামলা হয়।

প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জিওয়াক বলেন, নিহতদের মধ্যে হেলমান্দ প্রদেশের অর্থনৈতিক পরিচালক মোহাম্মাদ খান নাসরাতও রয়েছেন। আহতদের মধ্যে প্রাদেশিক কাউন্সিলের সদস্য এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও রয়েছেন। 

এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। প্রদেশটির বেশিরভাগ অংশই তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা প্রায়ই সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।