রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

কলম্বিয়ায় ভূমিকম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় মধ্য বিকালে দেশটির দক্ষিণ মেডেলিন শহর থেকে ৩২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এল ডোবিও এলাকা থেকে এ  ভূকম্পনের উৎপত্তি।

খবরে বলা হয়, ভূমিকম্পে স্থানীয় ভবনগুলোতে কেপে উঠে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় অধিবাসীরা।

 

ভূমিকম্পে দেশটির রাজধানী বোগোতাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে।