জাপানের পূর্বাঞ্চলের রেস্তোরাঁয় বিস্ফোরণ : অগ্নিদগ্ধ পাঁচজন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
জাপানের পূর্বাঞ্চলীয় তোশিগি শহরের এক রেস্তোরাঁয় বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত পাঁচজন। পুলিশ সূত্রের বরাতে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে চীন ভিত্তিক বার্তা সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, একটি অ্যাপার্টমেন্টের নিজ তলার রেস্তোরাঁটি অবস্থিত। রবিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় সেখানে এ বিস্ফোরণটি ঘটে।
মূলত এতেই রেস্তোরাঁটিতে আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় অন্তত চার পুরুষ ও এক নারী আহত হয়েছেন।
এদিকে রেস্তোরাঁর ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সময় রেস্তোরাঁটি পুরোপুরি বন্ধ ছিল। অপরদিকে পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত আছে।
