রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

কাশ্মিরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির মুসাসহ ৬ টেররিস্ট নিহত

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ভারতের জুম্মু-কাশ্মির অঞ্চলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী যাকির মুসার এক ঘনিষ্ঠ সহযোগীসহ মোট ৬ জন পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আনসার ঘাজোয়াতুল-হিন্দ'র প্রধান জাকির মুসার দলের সাবেক উপপ্রধান সলিহা, যিনি রেহান খান নামে অধিক পরিচিত সে নিহত হন। 'এনডিটিভি'

ভারতের দক্ষিণ কাশ্মির জেলার আওয়ান্তিপাড়া এলাকায় ইন্টেলিজেন্সসূত্রে টেররিস্টদের নিশ্চিত উপস্থিতি জানতে পারে। নিরাপত্তা বাহিনী এলাকাটিতে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে একটি তদন্ত অপারেশন চালু করে। পুলিশ বলছে, নিরাপত্তা বাহিনী যখন অনুসন্ধান শুরু করে তখন টেররিস্টরা তাদের লক্ষ্য করে গুলি করা শুরু করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। 

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র অপারেশন সমাপ্ত বলে জানান, যুদ্ধের সরঞ্জামসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

সন্ত্রাসীবাদী হিজবুল্লাহ মুজাহিদীন সংগঠনের সাবেক কর্মী জাকির মুসা এবং তার আনসার ঘাজোয়াতুল-হিন্দ'র জৈশ-ই-মোহাম্মেদের সঙ্গেও যোগাযোগ রয়েছে বলে জানা যায়। জৈশ ভারতের অন্যতম প্রধান মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট, যিনি বর্তমানে কাশ্মির উপত্যকা নিয়ন্ত্রণ করেন।

নভেম্বরে পাঞ্জাবের অমৃতসরে তাকে চিহ্নিত করার পর থেকে অঞ্চলটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়। পুরো অঞ্চলে জাকির মুসা ও তার ৭ সহযোগীর ছবিসহ পোস্টার ছড়িয়ে দেওয়া হয়, যাদেরকে জৈশ-ই-মোহাম্মেদের পোশাক পড়া অবস্থায় ফিরোজপুরে দেখা গিয়েছিল।

চলতি মাসের শুরুর দিকে তার জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত দুই শিক্ষার্থীকে আটক করে। ১৪ সেপ্টেম্বরে মাকসুদান পুলিশ স্টেশনে হাত বোমা বিষ্ফোরণ মামলায় ওই দুই শিক্ষার্থীকে আটক করে।