বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

নেপালে বাস গিরিখাতে পড়ে ২৩ শিক্ষার্থী নিহত   

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

নেপালের পশ্চিমাঞ্চলে স্কুল শিক্ষার্থী ও শিক্ষকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে নেপালের পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। 

দেশটির পুলিশ জানিয়েছে, গাড়িটিতে ৩৭ আরোহী ছিল। এদের মধ্যে ২২ জন ঘটনাস্থলে ও একজন কাছের একটি হাসপাতলে নেওয়ার পর মারা গেছে। এই ঘটনায় আহত ১৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়িটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।