রোববার   ১২ জুলাই ২০২৬   আষাঢ় ২৮ ১৪৩৩   ২৬ মুহররম ১৪৪৮

স্বপ্নতে ২ টাকায় ১ কেজি আলু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

ক্রেতাকে আকৃষ্ট করতে সুপার শপগুলোয় অফারের শেষ নেই। তেমনই একটি অফার দিয়েছে স্বপ্ন সুপার শপ। এই অফারে প্রতি কেজি আলু পাওয়া যাবে মাত্র দুই টাকায়।

একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ দুই কেজি আলু কিনতে পারবেন। এজন্য অবশ্যই ৯৯ টাকার বাজার করতে হবে।

 

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত স্বপ্নের সব আউটলেটে এই সুবিধা পাওয়া যাবে। তবে অনলাইন অর্ডারে এই অফার পাওয়া যাবে না।

স্বপ্নের এই অফার নিয়ে এরই মধ্যে ফেসবুকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

স্বপ্নের অফিসিয়াল ফেসবুকে পেজে জাকিয়া ইসলাম নামে একজন লিখেছেন, ‘এতো সুন্দর আলুগুলো আজ আমার বাসায় আসবে। বাট আপনাদের আউটলেটে ওই টাইমে এতো ভিড় থাকে যে কোনো কিছু কিনতে যেতে ইচ্ছা করে না। সময়টা একটু বাড়াতে পারলে মনে হয় ভালো হতো।’