বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬   শ্রাবণ ১ ১৪৩৩   ৩০ মুহররম ১৪৪৮

মার্কিন নিষেধাজ্ঞা মুক্ত, ইরান থেকে বিদ্যুৎ নিতে পারবে ইরাক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক। যার ফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরও তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।

মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার বিষয়ে ইরাক সরকার বেশ কিছুদিন ধরে দেশটির সঙ্গে আলোচনা করে আসছিল। এএফপি জানায়, এর আগে ইরাককে মাত্র ৪৫ দিনের জন্য নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র, যা এরইমধ্যে শেষ হয়েছে। এখন বাড়তি সময় পাওয়ার ফলে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য না করেই ইরানকে পাওনা পরিশোধ করতে পারবে ইরাক।

চলতি বছর ১১ ডিসেম্বর ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি অব্যাহত রাখার জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে বাগদাদ একটি প্রতিনিধি দল পাঠাবে ওয়াশিংটনে।