রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

ইরানে দুর্নীতি করায় ব্যবসায়ীর শিরচ্ছেদ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

ইরানে ব্যাংক জালিয়াতি ও দুর্নীতি করার দায়ে 'সুলতান অব বিটুমিন' হিসেবে পরিচিত এক ব্যবসায়ীর শিরশ্ছেদ করেছে ইরান। তার প্রকৃত নাম হামিদ বাঘেরি দারমানি। দারমানির শিরশ্ছেদের খবর রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয়ভাবে প্রচার করা হয়। ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির সাউন্ডট্র্যাক ও পুরো অপরাধের ডকুমেন্টারি দেখানো হয়। দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিক খাতে বাধা সৃষ্টিকারীর বিরুদ্ধে শক্ত অবস্থানের বিষয়টি দেখাতে এ ব্যবস্থা নিয়েছে দেশটি।

শনিবার প্রতারণা ও বিপুল পরিমাণ জ্বালানি পণ্য কালোবাজারির অভিযোগে তার শিরশ্ছেদ করা হয়। দারমানির সবচেয়ে বড় অপরাধ পার্থিব দুর্নীতির দায়ে অভিযুক্ত ছিলেন তিনি। দারমানির বিরুদ্ধে প্রায় ১০ কোটি মার্কিন ডলার জাতিয়াতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রীয় ব্যাংক থেকে ভুয়া রিয়েল এস্টেট ব্যবসার কাগজপত্র দেখিয়ে ঋণ নিয়েছিলেন তিনি।

দারমনি ইরানের লাভজনক বিটুমিন ব্যবসাকে সামনে আনেন। আরেক বড় ব্যবসায়ী বাবাক মোর্তেজা জানজানির সঙ্গেও সম্পর্ক ছিল তার। ২০১৬ সালে বাবাক মোর্তেজার বিরুদ্ধেও অভিযোগ এনেছিল ইরান। এবারের গ্রীষ্মে দুর্নীতিবিরোধী অভিযান জোরদার করেছে ইরান।

হামিদ বাঘেরি দারমানি নামের ওই ব্যবসায়ীসহ দুর্নীতিবিরোধী অভিযানে তিনজনের শিরশ্ছেদ করা হয়েছে সেখানে। ২০১৭ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দেশটি অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে।