মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬   ফাল্গুন ২৬ ১৪৩২   ২১ রমজান ১৪৪৭

যুক্তরাষ্ট্রকে তালেবান নেতাদের হত্যার প্রস্তাব আমিরাতের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তালেবান নেতাদের হত্যার করার প্রস্তাব দিয়েছিলেন আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ। লন্ডনভিত্তিক অনলাইন নিউজ আউটলেট মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, এজন্য বিন জায়েদ গোপন কর্মসূচি চালুর কথাও বলেন।

মিডলইস্ট আইয়ের প্রতিবেদন বলা হচ্ছে, গত ১২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মার্কিন পররাষ্ট্রন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় যুবরাজ বিন জায়েদ এ প্রস্তাব দেন। প্রসঙ্গত, আফগানিস্তানে দীর্ঘ ১৭ বছরের যুদ্ধের অবসানে তালেবান নেতাদের সঙ্গে সম্প্রতি বেশ কয়েকটি বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল।

 

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ মাইক পম্পেওকে সতর্ক করে বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ২০০১ এর আগের অবস্থায় ফিরে যাবে দেশটি।

 

প্রতিবেদনে জানানো হয়েছে, যুবরাজ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ভাড়া করা খুনি দিয়ে তালেবানের জ্যেষ্ঠ নেতা যারা আলোচনার নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে হত্যার প্রস্তাব দিয়েছেন। তবে যুবরাজের এ প্রস্তাবে মাইক পম্পেওকে কিছু বলতে শোনা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আশা করছে তারা খুব দ্রুত তালেবানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। যা দেশটিতে ১৭ বছর ধরে চলা দীর্ঘমেয়াদী যুদ্ধের অবসানে ভূমিকা রাখবে। তাছাড়া চলতি বছরের মধ্যে দেশটি থেকে ১৪ হাজার সেনা প্রত্যাহারের ব্যাপারে আশাবাদী তারা।