রোববার   ১৫ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৬ রমজান ১৪৪৭

সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ মারা গেছেন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

সংস্কারবাদী সৌদি প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার (২২ ডিসেম্বর) রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে দেশটির রয়েল কোর্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন।

সৌদির রয়েল কোর্ট জানায়, রবিবার (২৩ ডিসেম্বর) রিয়াদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আল-সৌদ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ছিলেন তালাল বিন আব্দুল আজিজ। কোটিপতি বিনিয়োগকারী আলওয়ালদ বিন তালালের বাবা তিনি। ১৯৫০-৬০ সালের মধ্যে দেশটির সরকারের যোগাযোগ এবং অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। 

২০১১ সালে তিনি আল্লায়েন্স কাউন্সিল থেকে পদত্যাগ করেন। সৌদি নারীদের গাড়ি চালানো, কর্মক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে তিনি সমর্থন দিয়েছিলেন।